সংযুক্ত আরব আমিরাতের মূল্যস্ফীতি জুলাইয়ে টানা ১৭ মাসের সর্বনিম্ন বৃদ্ধির রেকর্ড করেছে। দেশটিতে মূল্যস্ফীতি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। কামকো ইনভেস্ট সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুবাই ভোক্তা মূল্য সূচক ২০২৩-এর জুলাইয়ে মধ্যে ১ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের জুলাইয়ে ৫ দশমিক ২ শতাংশ বেড়েছিল। টানা ১৭ মাসে এটিই ছিল সবচেয়ে কম মূল্য বৃদ্ধির রেকর্ড। দুবাই সিপিআইর তীব্র পতন মূলত পরিবহন গ্রুপের ব্যয় কমার কারণে হয়েছিল, যা ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে ১৯ দশমিক ৭ শতাংশ পতন দেখেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বছরওয়ারি সামগ্রিকভাবে দুবাইয়ের ১৩টি সিপিআই উপখাতের মধ্যে মাত্র তিনটি কমেছে। খালিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাতের মূল্যস্ফীতি ১৭ মাসের সর্বনিম্নে
সংযুক্ত আরব আমিরাতের মূল্যস্ফীতি জুলাইয়ে টানা ১৭ মাসের সর্বনিম্ন বৃদ্ধির রেকর্ড করেছে।










