রোগ প্রতিরোধ, প্রতিকার, চিকিৎসা ও গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আইসিডিডিআর,বির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক তুহিন প্রমুখ।
বিএসএমএমইউ ও আইসিডিডিআর,বির মধ্যে সমঝোতা চুক্তি
রোগ প্রতিরোধ, প্রতিকার, চিকিৎসা ও গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আইসিডিডিআর,বির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










