এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এমডিবি কর্তৃপক্ষ বলছে, পারস্পরিক সমন্বয় জোরদার, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতবিনিময় এবং ব্যাংকের নেটওয়ার্ক-জুড়ে বিদ্যমান কার্যক্রম ও ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘লিডার্স মিট’-এর আয়োজন করা হয়।
সম্মেলনে মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী উপস্থিত থেকে প্রেরণামূলক বক্তব্য দেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ সরাসরি শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও কার্যক্রমগত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এমডিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন শাখার প্রধানরা।










