বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বিশ্বব্যাপী ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা হয়।

শুরুতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীমের নেতৃত্বে ক্যান্সার সচেতনতামূলক র‌্যালিটি হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয়। পরে আবারো ক্যান্সার হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে।

রÅvলির শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম, ডা. আলী নাফিসা এবং অধ্যাপক ডা. এমএ খান অংশ নেন। বক্তারা উল্লেখ করেন, ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের হেড অব বিজনেস মাসুদ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের হেড অব অপারেশনস মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা।