এ উপলক্ষে সম্প্রতি উপজেলার খানসামা সড়কে নতুন উপশাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রাফিউল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন উত্তরা ব্যাংকের মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (বগুড়া অঞ্চল) মহিউদ্দিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।