পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরই মধ্যে ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে ব্যাংকটি। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

২০২২ হিসাব বছরে প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ২৬ পয়সা।