ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছে। ডিপিডিসির জিওগ্র্যাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং প্রকল্প ‘ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এবং জনাকীর্ণ এলাকায় সিঙ্গেল পোল ট্রান্সফরমার স্থাপনসংক্রান্ত উদ্ভাবনের জন্য ‘পাওয়ার ইউটিলিটি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি