আগামী জুলাইয়ে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে গোল্ডেন বাডস ইন্টারন্যাশনাল স্কুল। এ স্কুলের অ্যাডমিশন অফিসের যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। স্কুলের অ্যাডমিশন অফিস উদ্বোধন উপলক্ষে গতকাল উত্তরায় অ্যাডমিশন অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রসপেরা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরুল হাসানসহ অন্য পরিচালকরা।