বারবি সিনেমার ব্যাপক সফলতা ইতিবাচক প্রভাব ফেলেছে শিশুদের খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের ব্যবসায়। চলতি বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটির বিক্রি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সিনেমাটির বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা। খবর দ্য গার্ডিয়ান
গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের বিক্রি ৯ শতাংশ বেড়ে ১৯০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে ডল বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। সর্বোচ্চ চাহিদাসম্পন্ন পুতুলের মধ্যে রয়েছে বারবি, মনস্টার হাই, ডিজনি প্রিন্সেস ও ডিজনি ফ্রোজেন লাইনস।










