বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৬৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বিএসইসির গাইডলাইন অনুসারে, সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে এ সভার আয়োজন করা হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবরআলী এতে সভাপতিত্ব করেন। সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য পরিচালক পুনর্নিয়োগ ও নিরীক্ষক নিয়োগ দেয়া হয়। সভায় কোম্পানির এমডি আমীর আলীহোসেন পরিচালকদের বিবরণী উপস্থাপন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন করেন ও কোম্পানি সচিব তাদের প্রশ্নের উত্তর দেন। এ সময় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। —বিজ্ঞপ্তি