শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে এক লাখ পিস কম্বল দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল অনুদান : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে এক লাখ পিস কম্বল দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।










