বাংলা নববর্ষ সামনে রেখে নতুন পোশাকের সংগ্রহ বাজারে এনেছে সারা লাইফস্টাইল। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি এ সংগ্রহে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারের সংগ্রহে লাল-সাদা শাড়ি, কুর্তি, কামিজ, ফিউশন পোশাক, পুরুষদের পাঞ্জাবি ও ফতুয়া এবং শিশুদের জন্য পরিবারভিত্তিক পোশাক রাখা হয়েছে। পোশাকগুলো কটন, খাদি ও লিনেন কাপড়ে তৈরি করা হয়েছে, যা বৈশাখের পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও ব্যবহার করা যাবে।

শাড়ির মধ্যে জামদানি শাড়ির দাম ১ হাজার ১০০ টাকা থেকে ৫ হাজার ৩৫০ টাকা পর্যন্ত। হ্যান্ডলুম শাড়ি ১ হাজার ৪৯০ টাকা থেকে ৪ হাজার টাকা। মণিপুরি শাড়ির দাম ২ হাজার ৪৫০ টাকা। সিনথেটিক শাড়ি ১ হাজার ৪৯০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা। হাফ সিল্ক শাড়ি ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং সফট সিল্ক শাড়ি ২ হাজার ৪৫০ টাকা থেকে ২ হাজার ৭৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এথনিক পোশাকের মধ্যে সাধারণ পাঞ্জাবির দাম ১ হাজার ৩৮০ টাকা থেকে ৪ হাজার ৯৯০ টাকা। প্রিমিয়াম পাঞ্জাবির দাম ৪ হাজার ৯৯০ টাকা থেকে ৬ হাজার ৯৯০ টাকা। সিঙ্গেল কুর্তি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য এথনিক পোশাক সর্বোচ্চ ৫ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে।
শিশু ও পরিবারের জন্যও আলাদা সংগ্রহ রাখা হয়েছে। এতে নারীদের ও শিশুদের জন্য ফ্রক, থ্রি পিস ও কুর্তি রয়েছে। এসব পোশাকের দাম ৬০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকার মধ্যে। পরিবারভিত্তিক সেটও রাখা হয়েছে, যাতে একসঙ্গে একই সাজে নববর্ষ উদযাপন করা যায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎসবের এই কেনাকাটা সহজ করতে অনলাইন প্ল্যাটফর্মেও সব তথ্য পাওয়া যাচ্ছে। সারার অফিসিয়াল ওয়েবসাইট হলো: www.saralifestyle.com.bd ফেসবুক: facebook.com/saralifestyle.bd , ইনস্টাগ্রাম: instagram.com/saralifestyle.bd
—বিজ্ঞপ্তি










