পরিশোধিত চিনি আমদানি বাড়াচ্ছে ফিলিপাইন। বৈরী আবহাওয়ায় দেশটিতে ভোগ্যপণ্যটির উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ সংকট দেখা দিয়েছে। এ সংকট কাটাতেই মূলত অতিরিক্ত চিনি আমদানির পরিকল্পনা করছে দেশটি। খবর ব্যাংকক পোস্ট।
ফিলিপাইন উৎপাদনের মাধ্যমেই সাধারণত চিনির চাহিদা পূরণ করে। তবে যখন প্রয়োজন পড়ে তখন দেশটি থাইল্যান্ড ও ব্রাজিল থেকে আমদানি করে। ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির ২০২১-২২ মৌসুমের চিনি উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে দুই লাখ টন পরিশোধিত চিনি আমদানির লক্ষ্য রয়েছে ফিলিপাইনের। চলতি মৌসুমে ২০ লাখ ৯৯ হাজার টন অপরিশোধিত চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল ফিলিপাইন। কিন্তু ঘূর্ণিঝড়ের পর লক্ষ্যমাত্রা ২০ লাখ ৭২ হাজার টনে নামিয়ে আনা হয়েছে।










