প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা একেএম রফিকুল ইসলাম ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রি করেছেন। এর মধ্যে ডিএসইর বিদ্যমান বাজারদরে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম ৫০ হাজার, আরেক উদ্যোক্তা পরিচালক মো. শফিউর রহমান ২০ হাজার ও উদ্যোক্তা সেলিম রহমান ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার কিনেছেন। ৪ অক্টোবর ডিএসইতে শেয়ার কেনা-বেচার ঘোষণা দিয়েছিলেন তারা।