চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১ শতাংশের বেশি। আজ বুধবার প্রকাশিত ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা। সে হিসাবে আলোচ্য ব্যাংকটির ইপিএস বেড়েছে ২১ পয়সা বা ২১ দশমিক ৪৩ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকায়। আগের বছরের একই সময় সময় যা ছিল ৩৮ টাকা ৬৫ পয়সা।










