দীর্ঘ আটদিনের কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার ট্রাকচালকরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে এ ধর্মঘটে যোগ দিয়েছিলেন দেশটির হাজারো ট্রাকচালক। ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ উৎপাদন ও কার্গো পরিবহনে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সরকারের সঙ্গে ইউনিয়ন নেতাদের আলোচনার পর ধর্মঘট তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। বিবিসি