এতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, অংশীজন, আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা অংশ নেন। অ্যালায়েন্স ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনটি ছিল মূলত প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি, সাফল্য এবং দৃঢ় অংশীদারত্বের অভিজ্ঞতা গ্রাহক ও সুধীজনদের অবহিত করা।

অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান জহর রিজভী সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা অ্যালায়েন্স ফাইন্যান্সের কৌশলগত অগ্রগতি, পরিবর্তনশীল আর্থিক পরিবেশে অভিযোজন সক্ষমতা এবং গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ পরিকল্পনায় টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।