চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের গৃহস্থালি ব্যয় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। করোনা মহামারী থেকে পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় অনেক জাপানি ভ্রমণ ব্যয় বাড়িয়েছেন। এতে চার মাসের মধ্যে প্রথমবারের মতো বাড়ল গৃহস্থালি ব্যয়। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগবিষয়ক মন্ত্রণালয় জানায়, ফেব্রুয়ারিতে দুই বা ততোধিক সদস্যের পরিবারে গড় ব্যয় হয়েছে ২ লাখ ৭২ হাজার ২১৪ ইয়েন বা ২ হাজার ৬৫ ডলার। অনেকে বাইরে ঘুরতে বেরোনোয় বিনোদন, অবকাশ ও আবাসনে ব্যয় বেড়েছে ১০ দশমিক ৮ শতাংশ। পোশাক ও জুতা কেনাকাটায় ব্যয় বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। কিয়োদো এজেন্সি