ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের উপস্থিতিতে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি ও সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাবির সিনেট সদস্য, ফাউন্ডেশনের সহসভাপতি মো. আতাউর রহমান প্রধান, সহসভাপতি মো. আরফান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাবি ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।









