প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এমডি মো. রেজাউল করিম। এ সময় পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান এবং সিএফও মোহা. শামীম কবির উপস্থিত ছিলেন। সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।
কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৮তম এজিএম অনুষ্ঠিত
প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










