তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) উদ্যোগে সিলেটে বিজয় দিবস উপলক্ষে এবি ব্যাংক পিএলসির দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. অলিউর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আরিজুল ইসলাম মল্লিক, নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের প্রধান উম্মেল আরা মাহেনুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র ও সভাপতিত্ব করেন গ্রাসরুটসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজনিন আক্তার কনা।