জাপানে নিম্নমুখী হয়ে উঠেছে প্রাকৃতিক রাবারের বাজার। মুদ্রার বিনিময় মূল্য বাড়ায় একদিনের ব্যবধানে পণ্যটির দাম দশমিক ৪ শতাংশ কমেছে। যদিও শীর্ষ ক্রেতা দেশ চীনে চাহিদা বৃদ্ধি ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় সাপ্তাহিক দাম ঊর্ধ্বমুখী। খবর বিজনেস রেকর্ডার।

সর্বশেষ কার্যদিবসে ওসাকা এক্সচেঞ্জে প্রাকৃতিক রাবারের জুন সরবরাহ চুক্তির দাম ১ ইয়েন বা দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ২২৫ ইয়েনে। তবে সাপ্তাহিক দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ১ শতাংশ বা ১৩০ ইয়েন বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৩ হাজার ৫৫ ইয়েনে।

প্রসঙ্গত, সম্প্রতি জাপানি মুদ্রা ইয়েনের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। এর আগে সাত মাসের সর্বোচ্চে উঠেছিল মুদ্রাটির বিনিময় মূল্য।