ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সিএসই বিভাগ ও জাইকার আয়োজনে ‘প্রজেক্টস ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। প্রধান বক্তা ছিলেন জাইকার বিশেষজ্ঞ (প্রধান উপদেষ্টা) আকিহিরো সোজি ও আইএসইউর সিএসই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচটিএম কাদের নেওয়াজ। আইএসইউ আইটি ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।