পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৩০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। ২০২১-২২ হিসাব বছরে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সায়।










