ইউরোপের দেশ গ্রিসে প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) রফতানি শুরু করল ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গাজীপুরের চন্দ্রায় সম্প্রতি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রডাকশন প্লান্ট প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে পিসিবি রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি মো. ইউসুফ আলী, ওয়ালটন পিসিবি প্রডাক্টের সিবিও নাসির উদ্দিন প্রমুখ। —বিজ্ঞপ্তি