বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে নতুন চমক নিয়ে আসছে সুইডিশ প্রতিষ্ঠান পোলেস্টার। তাদের সাম্প্রতিক মডেল পোলেস্টার টু ইভি ইউরোপীয় বাজার দখলের জন্য টেসলার মডেল ওয়াই ও বিওয়াইডির সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একক ব্যাটারিবিশিষ্ট ফাইভ-ডোর লিফটব্যাক গাড়িটির উৎপাদন শুরু হয় চীনের লুকিয়াওতে লুকিয়াও সিএমএ সুপার ফ্যাক্টরিতে। পোলেস্টার ইউরোপীয় প্রতিষ্ঠান হলেও ২০১৫ সালে অধিগ্রহণ করে ভলভো। আবার ভলভো নিজেই ২০১০ সালে চীনা প্রতিষ্ঠান গিলির অধীনে চলে যায়। ফলে পোলেস্টার একই সঙ্গে চীনা ও ইউরোপীয় প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় সুইডেনে। বর্তমানে ইউরোপে আধিপত্য চালাচ্ছে টেসলা। তবে পোলেস্টারের নতুন মডেল বাজার দখলে টেসলার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আগামী দিনগুলোয়। বিদ্যুচ্চালিত পোলেস্টার টুর নকশা অনেকটাই ভলভোর আদলে করা। দেখতে কিছুটা টেসলার মডেল ওয়াইয়ের মতো। কেবিন ডিজাইন আকর্ষণীয়। আগের যেকোনো মডেলের তুলনায় চালকের আসনেও পরিবর্তন আনা হয়েছে। টেসলার মডেল ওয়াইয়ের তুলনায় বেশ স্মুথ। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ইভির বাজারে পোলেস্টার টু নতুন ট্রেন্ড তৈরি করতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি অনুসারে, গাড়িটির রেঞ্জ হলো ৪৭৪ কিলোমিটার। এর আগে থাকা ভলভো ৪০ পয়েন্ট ২-এর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে গাড়িটির ধারণা। নতুন মডেলে ডিজাইন করেছেন থমাস ইঙ্গেনলাথ। বর্তমানে তিনিই পোলেস্টারে প্রধান নির্বাহীর ভূমিকা পালন করছেন। খালিজ টাইমস
ইভির বাজারে নতুন চমক পোলস্টার টু
বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে নতুন চমক নিয়ে আসছে সুইডিশ প্রতিষ্ঠান পোলেস্টার।










