পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) নাম ‘‌লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড’ থেকে পরিবর্তন করে ‘‌লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’ করা হবে। ৩ সেপ্টেম্বর থেকে ডিএসইতে নতুন এ নামে লেনদেন হবে কোম্পানিটির। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে এ নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে এনবিএফআইটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৩ মে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।