ব্রাজিলের বাহিয়া প্রদেশের কাছে একটি কারখানার মালিকানা হস্তান্তর করতে চুক্তি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। কোম্পানিটির ব্রাজিলিয়ান ইউনিট সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ক্যামাকারি শিল্প পার্কে অবস্থিত কারখানাটি ২০২১ সাল থেকে বন্ধ ছিল, যা পেতে আগ্রহ দেখিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডির মতো প্রতিষ্ঠান। ফোর্ড জানিয়েছে, চুক্তি অনুসারে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষতিপূরণ দেয়া হবে। তবে সেটি কী পরিমাণ হবে, তা প্রকাশ করেনি মিশিগানভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানটি। রয়টার্স
ব্রাজিলের বাহিয়া প্রদেশের কাছে কারখানা হস্তান্তর করছে ফোর্ড
ব্রাজিলের বাহিয়া প্রদেশের কাছে একটি কারখানার মালিকানা হস্তান্তর করতে চুক্তি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড।










