ঢাকার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে ২০২৬ সালে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রধানদের শীর্ষ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ‘সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইএইউপির সেক্রেটারি জেনারেল ও জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব কমার্সের উপাচার্য তাতসুরো তানিওকা এবং ডিআইইউ উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাসুম ইকবাল উপস্থিত ছিলেন।
আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং আয়োজনের দায়িত্ব পেল ডিআইইউ
ঢাকার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে ২০২৬ সালে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রধানদের শীর্ষ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ‘সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬’ অনুষ্ঠিত হবে।










