এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা বিওয়াইডির গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকছে আকর্ষণীয় সুদে অর্থায়ন এবং দ্রুত ঋণ প্রক্রিয়াকরণের বিশেষ সুবিধা। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমীদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের রিটেল বিজনেস প্রধান তাহসিন শহীদ এবং সিজি রানার বিডির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফেরদৌস উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ যৌথ অংশীদারত্ব পরিবেশবান্ধব ব্যাংকিং এবং টেকসই অর্থায়নের প্রতি এমটিবির ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন। দেশে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার বাড়িয়ে একটি পরিচ্ছন্ন এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।