অন্যান্য বিলাসী গাড়ি ব্র্যান্ডের মতো দক্ষিণ কোরিয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে ফেরারি। সম্প্রতি সিউলে এক অনুষ্ঠানে ইতালীয় ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা এল। ইউনিভার্সো ফেরারি নামের এই ইভেন্টে সম্প্রতি প্রকাশিত ফেরারি রোমা স্পাইডারসহ ২২টি মডেল প্রদর্শন করা হয়েছে। একটি ফর্মুলা ওয়ান রেসিং কারসহ বেশ কয়েকটি আইকনিক মডেলও বৃহস্পতিবারে শুরু হওয়া এ ইভেন্টে প্রদর্শিত হয়েছে। দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী বিলাসবহুল ব্র্যান্ডগুলোর জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, ফলে ব্র্যান্ডগুলো সে দেশের ক্রমবর্ধমান সাংস্কৃতিক আচারকে পুঁজি করতে চাইছে। গত এপ্রিলে সিউলে ফ্যাশন শো আয়োজন করেছিল বিশ্বের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড এলভিএমএইচ। তার কিছুদিন বাদেই ফ্যাশন শো আয়োজন করে গুচি। গত বছর দক্ষিণ কোরিয়ায় রেকর্ড গাড়ি বিক্রি করেছে মার্সিডিজ বেঞ্জ। সম্ভাবনাময় এ বাজারে প্রবেশ করতে যাচ্ছে অন্য বিলাসী গাড়ি ব্র্যান্ড ফেরারি। দক্ষিণ কোরিয়ায় ২০২২ সালে প্রায় ৩০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে ফেরারি, যা কোম্পানির বৈশ্বিক বিক্রি হওয়া ১২ হাজার ইউনিটের প্রায় ২ দশমিক ৫ শতাংশ। ফ্রি মালয়েশিয়া টুডে
দক্ষিণ কোরিয়ার বাজারে প্রবেশ করল ইতালির ফেরারি
অন্যান্য বিলাসী গাড়ি ব্র্যান্ডের মতো দক্ষিণ কোরিয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে ফেরারি।










