ইউরোপিয়ান ফান্ড ম্যানেজার অ্যান্ড কাস্টডিয়ান ব্যাংকের সঙ্গে গত বুধবার একটি আলোচনা সভা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সভায় বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন ধরনের সুযোগ নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে তারা প্রাইমারি মার্কেটসহ ডেট সিকিউরিটিজ ও ইকুইটি মার্কেটে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম ও বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করা হয়। ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সভায় উপস্থিত সবাইকে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদানের আশ্বাস দেন। —বিজ্ঞপ্তি
ইউরোপিয়ান ফান্ড ম্যানেজারের সঙ্গে ডিএসইর সভা অনুষ্ঠিত
ইউরোপিয়ান ফান্ড ম্যানেজার অ্যান্ড কাস্টডিয়ান ব্যাংকের সঙ্গে গত বুধবার একটি আলোচনা সভা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।










