চলতি বছরের মে মাসে থাইল্যান্ডের মূল্যস্ফীতির হার ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জের ধরে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। এরই ধারাবাহিকতায় থাইল্যান্ডে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়ে। খবর ব্যাংকক পোস্ট।
ট্রেড পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসের প্রতিবেদনে বলা হয়, মে মাসে থাইল্যান্ডে ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। এপ্রিলে এ বাড়ার হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ।
কভিডের বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের ধারাবাহিকতায় চাহিদাও বেড়েছে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। ফলে সব মিলিয়ে সরবরাহ ও চাহিদায় ভারসাম্যহীনতা তৈরি হয়।
রোনারং ফুলপিপাত বলেন, মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় জ্বালানির দাম ৩৭ দশমিক ২ শতাংশ বেড়েছে।










