অনুমোদনের পর কোম্পানিটির নাম পরিবর্তন করে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি রাখা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিসহ (সিএসই) অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা শরিয়াহভিত্তিক বীমা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করেছে। ১৮ ফেব্রুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি নামে নতুন নিবন্ধন সনদ ইস্যু করে।

এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ নিবন্ধন সনদটি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন, পিএইচডির কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং শাহরিয়াত হোসেন ভূঁইয়াসহ অন্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।