প্রগতি ইন্স্যুরেন্সের ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয় বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রগতি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক খলিলুর রহমান, এমএ আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এমএ মালেক, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম আউয়াল এবং উপদেষ্টা মো. রেজাউল করিম ও সিইও সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির সিএফও অমর কৃষ্ণ শীল, অ্যাডমিন ও এইচআর বিভাগের ডিএমডি মেজর (অব.) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী।
প্রগতি ইন্স্যুরেন্সের ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
প্রগতি ইন্স্যুরেন্সের ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয় বুধবার এ সভার আয়োজন করা হয়।










