ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের ছেলে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রায় সব অর্থ হারিয়েছেন। ছেলের এমন তথ্য প্রকাশ করেছেন মা। তবে তার দুই ছেলের মধ্যে কে অর্থ হারিয়েছে তা জানাননি। সম্প্রতি ফ্রাঙ্কফুর্টে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি বলেন, ‘অনেক সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সিতে ছেলে সর্বস্ব হারিয়েছে।’ ক্রিস্টিন লাগার্দে অনেকদিন ধরে ক্রিপ্টোকারেন্সিকে অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত একটি হাতিয়ার বলে অভিহিত করছেন। রয়টার্স
ক্রিপ্টোকারেন্সিতে সর্বস্ব হারিয়েছেন ক্রিস্টিন লাগার্দের ছেলে
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের ছেলে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রায় সব অর্থ হারিয়েছেন।










