হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলমের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন প্রজেক্ট অফিসার আহসান হাবিব ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক অনিমেশ কুমার গাঙ্গুলি। এ সমঝোতা স্মারকের আলোকে এইচবিআরআই ও ইমেক্সকো ইন্টারন্যাশনালের কৃষিজমি, পরিবেশ রক্ষা ও পরিবেশবান্ধব গৃহ নির্মাণে বিকল্প সামগ্রী তৈরির আধুনিক প্রযুক্তি ও পণ্য ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন বাস্তবায়নে ভূমিকা রাখবে।