আজ বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেয়া হচ্ছে সাংহাইয়ের ডিজনিল্যান্ড। চীনের আর্থিক কেন্দ্রে দুই মাসব্যাপী কভিডজনিত লকডাউন শেষের এক মাস পরে থিম পার্কটি চালু করা হচ্ছে। এর আগে কভিডজনিত বিধিনিষেধের কারণে গত ২১ মার্চ থিম পার্কটি বন্ধ করে দেয়া হয়। সংক্রমণ কমে আসায় ১ জুন কভিডজনিত লকডাউন তুলে নেয় সাংহাই কর্তৃপক্ষ। ওয়াল্ট ডিজনির সাংহাই ডিজনি রিসোর্ট জানিয়েছে, গত বুধবার থেকে ডিজনিল্যান্ডের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে চালু করা হলেও পার্কের টিকিট সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি মার্ভেল ইউনিভার্সের মতো কিছু অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হতে হবে দর্শকদের। রয়টার্স
আজ থেকে পুনরায় চালু হচ্ছে সাংহাইয়ের ডিজনিল্যান্ড
আজ বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেয়া হচ্ছে সাংহাইয়ের ডিজনিল্যান্ড। চীনের আর্থিক কেন্দ্রে দুই মাসব্যাপী কভিডজনিত লকডাউন শেষের এক মাস পরে থিম পার্কটি চালু করা হচ্ছে।










