চীনের ১৬টি শহরে নতুন বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো এ অবস্থা বিরাজ করছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে। চীন সরকার দীর্ঘদিন ধরে চলা জিরো কভিড নীতি শিথিল করায় এবং বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না ইনডেক্স একাডেমির তথ্যানুযায়ী, ১২-১৮ ফেব্রুয়ারির মধ্যে কেবল ফ্লোর এরিয়ার বিক্রি আগের সাতদিনের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ। রয়টার্স
চীনে বাড়ছে বাড়ি বিক্রি
চীনের ১৬টি শহরে নতুন বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো এ অবস্থা বিরাজ করছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে।










