সাইবার হামলার প্রতিক্রিয়ায় সম্প্রতি অনলাইনভিত্তিক সব কার্যক্রম অফলাইন করতে বাধ্য হয়েছে হালিবার্টন। জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনে পরিষেবাদাতা কোম্পানিটি জানিয়েছে, গত সপ্তাহে অননুমোদিত একটি পক্ষ হালিবার্টনের সিস্টেমে প্রবেশ করে। বিষয়টি টের পেতে সুরক্ষা ব্যবস্থা নেয় মার্কিন বহুজাতিক কোম্পানিটি। সিস্টেম অফলাইনের পাশাপাশি সাইবার হামলার খবর আইনপ্রয়োগকারী সংস্থাকেও অবহিত করা হয়। তবে হালিবার্টন তাৎক্ষণিক হ্যাকারদের পরিচয় বা তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি। খবর সিএনএন ও ছবি রয়টার্স
সাইবার হামলার কারণে অফলাইনে হালিবার্টন
সাইবার হামলার প্রতিক্রিয়ায় সম্প্রতি অনলাইনভিত্তিক সব কার্যক্রম অফলাইন করতে বাধ্য হয়েছে হালিবার্টন।










