দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩ দশমিক ৮৬ শতাংশ বা ৪ হাজার ৪৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের দখলে রয়েছে ২৮ শতাংশের বেশি লেনদেন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১২ দশমিক ২৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর গত সপ্তাহে ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকার ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ১১ দশমিক ২৪ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক শূন্য ৩ শতাংশ।
গত সপ্তাহে তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের দখলে রয়েছে মোট লেনদেনের ৪ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৭৪ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৭৪ শতাংশ।
গত সপ্তাহে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা বাকি সাত কোম্পানির দখলে রয়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ লেনদেন। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ১৩ দশমিক ৫৬ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৫৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকার ২ কোটি ৮৪ লাখ ২ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ৬৪ শতাংশ কমলেও মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৪০ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৪২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার ৩ কোটি ৮ লাখ ২২ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ২০২ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকার ২ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনের ২ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে প্রতিষ্ঠানটির দখলে। এ সময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ।
মোট লেনদেনের ১ দশমিক ৯৫ শতাংশ নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে।










