মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ঘরে বসেই অগ্রিম বাসের টিকিট বুক করার সুবিধার্থে সম্প্রতি ‘ঈদযাত্রা’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। ঈদের সময় মানুষ নিজ শহর বা গ্রামে ছুটে যায়। এ মৌসুমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার সময় বিভিন্ন রকম হেনস্তার শিকার হয় সাধারণ মানুষ। মানুষের এ ভোগান্তির সমাধান এবং ঈদযাত্রাকে আরো আনন্দময় করে তুলতে উপায় নিয়ে এসেছে অ্যাপের মাধ্যমে ঝামেলাহীনভাবে বাসের টিকিট কেনার সুযোগ, সঙ্গে থাকছে বিশেষ ছাড়।
ক্যাম্পেইনটি আজ শেষ হবে। আগ্রহীরা নির্বাচিত কিছু রুটের (ঢাকা থেকে চট্টগ্রাম-খুলনা-রংপুর-রাজশাহী-বরিশাল) জন্য শ্যামলী এনআর ট্রাভেলসের (নন এসি) টিকিট কিনতে পারবেন সরাসরি উপায় অ্যাপের মাধ্যমে। টিকিট নিশ্চিত হওয়ার পর যাত্রীদের সঙ্গে উপায় থেকে যোগাযোগ করে তাদের ভ্রমণের সময় ও বাস ছাড়ার স্থান সম্পর্কে অবহিত করা হবে। টিকিট বুক করার এ অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে উপায়।—বিজ্ঞপ্তি










