ইসরায়েল-হামাস ইস্যুতে ভিন্ন এক উদাহরণ
হয়ে থাকলে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। দুটি আলাদা অঞ্চলে তাদের সাহায্য
ও সমর্থন বিভক্ত গেছে।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলিদের
মাঝে ম্যাকডোনাল্ডস ইসরায়েল খাবার বিতরণের পর গাজায় সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে
সৌদি ফ্র্যাঞ্চাইজি।
মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে এক
বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বার্গারের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় রেস্তোরাঁটির সৌদি
শাখা। তারা জানায়, এটি একটি স্বাধীন চিন্তা ও পদক্ষেপ।
রেস্তোরাঁটি গাজাবাসীর জন্য ৫৩ লাখ
ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। খুব দ্রুতই দাপ্তরিক আনুষ্ঠানিক সম্পন্ন করে এ সাহায্য
গাজায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার (১৪ অক্টোবর) এ ঘোষণা আসে।
ইসরায়েলে খাবার বিতরণ প্রসঙ্গে এক্স
বার্তায় ম্যাকডোনাল্ডস সৌদি জানায়, এ উদ্যোগের সঙ্গে ম্যাকডোনাল্ডস ইন্টারন্যাশনাল
বা অন্য কোনো দেশ বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ নেই।"
অন্যদিকে ফিলিস্তিনবাসীর সঙ্গে একাত্মতা
প্রকাশ করে বলেছে, আরব পরিচয়, দেশপ্রেম নিয়ে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। তাদের এ
কর্যক্রম শুধু সৌদি সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ বলে নিশ্চিত করেছে তারা।
বিশ্বের ১২০টি দেশে প্রায় ৩৯ হাজার
ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ৬ কোটি ৮০ লাখ ভোক্তাকে সেবা
দেয়া হয়। সৌদি আরবসহ বিশ্বের অনেক মুসলমানপ্রধান দেশে এ শাখা রয়েছে।










