গাজীপুরে সোনারগাঁও স্টিলস লিমিটেড (এসএসএল) আয়োজিত ডিলার মিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ অনুষ্ঠানে স্থানীয় ডিলার, রিটেইলার, ঠিকাদার, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। এতে প্রায় শতাধিক পেশাজীবী ছিলেন।
অনুষ্ঠানে সোনারগাঁও স্টিলসের বিভিন্ন পণ্য— এসএসএল-৩৪৫ অ্যাঙ্গেল, চ্যানেল, প্লেইন বার ও ফ্ল্যাট বার— সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হয়। পাশাপাশি পণ্যের গুণগত মান ও ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। বিশেষ ছিলেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক হাফিজুর রহমান রিপন।










