বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল গ্রাহকদের জন্য কার্বন অ্যাকাউন্টিং, নিট-জিরো পথনকশা ও সাসটেইনেবিলিটি রিপোর্টিং বিষয়ক একটি সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সুইসকন্ট্যাক্ট ও সেবা লিমিটেডের কারিগরি সহায়তা এবং সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাস অর্থায়িত প্রগ্রেস প্রজেক্টের অধীনে সেশনটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এএমডি ও সিবিও ফয়সাল রহমান, ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমানসহ অন্যরা।