উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও স্মার্ট বাংলাদেশকে প্রতিপাদ্য বিষয় রেখে উদযাপিত হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই ডে-২০২৩। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা। অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জি. মো. তাজমীর আলম, ম্যানেজিং ডিরেক্টর, ইউনাইটেড শক্তি লি. এবং অধ্যাপক মো. আব্দুল মান্নান, ডুয়েট। উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইইইর বিভাগীয় প্রধান তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের শিল্প-ব্যবসায় তড়িৎ প্রকৌশল বিদ্যার প্রায়োগিক দিকের প্রতি জোর প্রকাশ করেন।
উত্তরা বিশ্ববিদ্যালয়ে ইইই ডে উদযাপিত
উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও স্মার্ট বাংলাদেশকে প্রতিপাদ্য বিষয় রেখে উদযাপিত হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই ডে-২০২৩।









