দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনর পরিমাণ বাড়লেও অধিকাংশ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই আজ সূচক বাড়তে থাকে। তবে বেলা ১টার পর থেকে তা নিম্নমুখী অবস্থানে দেখা গিয়েছে। অবশ্য দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন পর্যন্ত ৩ পয়েন্ট কমে ২ হাজার ৩৫৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪০টি সিকিউরিটিজের বাজারদর। লেনদেন হয়েছে ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন সোমবার ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত ছিল ৯২টির বাজারদর। আজ সিএসইতে মোট ৩৫ কোটি ২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল২৭ কোটি ৯২ লাখ টাকা।










