এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের সঙ্গে টেলিমেডিসিন-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফের সিইও (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, এজেন্সি পরিচালক (ওভারসিজ) হোসনে আরা বেগম, কোম্পানি সচিব সৈয়দ আব্দুল আজিজ, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান মো. মাহমুদুল ইসলাম, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স এসএম মোরসেলিম ও ভাইস প্রেসিডেন্ট (সংস্থাপন ও আইন) শাহীন আখতার। অন্যদিকে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথের পক্ষে ছিলেন এমডি ও সিইও মো. মাহবুবুর রহমান, জিএম মেহেদী হাসান চৌধুরী, এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন) মো. আরিফ হাসান।