গ্রাহক আকৃষ্ট করতে নতুন পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এ লক্ষ্যে বিশ্বের ৩০টির বেশি দেশে সাবস্ক্রিপশন ফি কমানো হয়েছে। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের গ্রাহকরা এখন থেকে আগের চেয়ে কম খরচে দেখতে পাবেন নেটফ্লিক্সের বিভিন্ন অনুষ্ঠান। মূলত এসব দেশে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতার মুখে পড়ে নেটফ্লিক্স। আর তাই গ্রাহক ধরে রাখতে কোথাও কোথাও অর্ধেকও কমানো হয়েছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি। খবর বিবিসি