বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে এ বন্ধ মিলিয়ে টানা তিনদিন পর আগমীকাল পুনরায় লেনদেন শুরু হবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

জানা গেছে, প্রতি বছরের মতো দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হবে। এজন্য আজ ব্যাংক, বীমাসহ দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে সংগতি রেখে ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে এদিন।